বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত, রাজশাহীতে রেফার্ড

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২০ ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত, রাজশাহীতে রেফার্ড
মেহেরপুর অফিস: মেহেরপুরে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে এ মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়েরর সামনে ওই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের হায়াত আলীর ছেলে রিপন (২৮), নুরুল ইসলামের ছেলে ডালিম (২১) ও সিয়ামউদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩৬)। প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত রিপন ও ডালিম মেহেরপুর থেকে মুজিবনগর এর দিকে যাচ্ছিল এবং নসিমন চালক মনিরুল ইসলাম মুজিবনগরের দিক থেকে মেহেরপুরের দিকে আসছিল এ সময় সদর উপজেলার চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় ৩ জনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের ৩ জনকেই রাজশাহীতে রেফার্ড করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ