বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২০ ইং
আন্দুলবাড়ীয়ায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রতিবেদক, আন্দুলবাড়িয়া: জীবননগরের আন্দুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ও জীবননগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) এস. এম. মুনিম লিংকন এর নেতৃত্বে পৃথক-পৃথক এ অভিযান পরিচালনা করেন। এসময় আন্দুলবাড়ীয়া বাজারের দুইটি হোটেল এন্ড রেস্টুরেন্টে মিষ্টির কার্টুনের ওজন বেশী ও বিভিন্ন খাদ্য পণ্য সামগ্রীর উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখসহ লেবেল লেখা না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬/৫৩ ধারা মোতাবেক পটল খানকে দুই হাজার টাকা ও শিমুল খানকে এক হাজার টাকা এবং সরকারী নির্দেশনা উপেক্ষা করে উচ্চ মূল্যে সার-কীটনাশক বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় বজলুর রহমানকে তিন হাজার টাকা, ইসমাইল হোসেনকে এক হাজার টাকা ও মঈনুল ইসলাম লিলু মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, ইসমত আরা খাতুন বকুল, উদ্ভিদ ও প্রাণি সংরক্ষণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার আরিফুল ইসলাম। আদালতে সহযোগিতা করেন জীবননগর ইউএনও অফিসের নাজির আব্দুল আওয়াল, জেলা প্রশাসক কার্যালয়ের গাজী রহমান, আলমগীর হোসেন, শাহাপুর পুলিশ ক্যাম্পের এএসআই হামিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ