বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার দীননাথপুরে তাড়ি ব্যবসায়ীকে কারাদন্ড

  • আপলোড তারিখঃ ০২-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গার দীননাথপুরে তাড়ি ব্যবসায়ীকে কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আতিয়ার রহমান নামের এক তাড়ি ব্যবসায়ীর কারাদ- প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ৪টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আতিয়ার রহমান (৫৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর পোস্ট অফিসপাড়ার সত্তারবারী মন্ডলের ছেলে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর রাস্তার পাশে একটি খেজুর বাগানে অভিযান চালায়। এসময় ৩০ লিটার তাড়িসহ আতিয়ার রহমানকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আতিয়ার রহমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন সেই সাথে ২শ’ টাকা জরিমানা করেন। গতকালই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন আব্দুল লতিফ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ