বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অতিরিক্ত মূল্যে সার বিক্রি, জয়রামপুরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২০ ইং
অতিরিক্ত মূল্যে সার বিক্রি, জয়রামপুরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা
প্রতিবেদক,জয়রামপুর: দামুড়হুদার জয়রামপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জয়রামপুর বাজারের বিভিন্ন সারের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান এই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্য অমান্য করে অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করার অপরাধে এই দুজন সার ব্যাবসায়ীর নিকট থেকে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, পেশকার জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি চৌকশ দল।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ