মেহেরপুরে গার্ড অব অনার গ্রহণ করলেন রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন
- আপলোড তারিখঃ
২৯-১০-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা সফরে আসেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম-বার। গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা রিজার্ভ অফিস ও পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন উপলক্ষে মেহেরপুর পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর তিনি প্যারেড পরিদর্শন শেষে রিজার্ভ অফিস ও পুলিশ অফিস পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম-বার গতকাল দুপুরে পুলিশ লাইনে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, হাসিবুল ইসলাম, ডিআই-১ ফারুক হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ দারা খান, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাসেমসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ। এরআগে গত মঙ্গলবার রাত ১২টার দিকে মেহেরপুর সার্কিট হাউজে খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম-বার পৌঁছালে মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী তাঁকে ফুলের শুভেচ্ছা জানান।
কমেন্ট বক্স