বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৯-১০-২০২০ ইং
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধর মৃত্যু
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়ায় পানির পাম্পে বিদ্যুতায়িত হয়ে আব্দুল বাকি নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। নিহত বাকি ওই গ্রামের মৃত আতর আলীর ছেলে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বাকির বাড়িতে প্লাস্টারের কাজ চলছিল। পানির জন্য বৈদ্যুতিক মোটর (পানির পাম্প) চালু করতে গেলে পুরো মোটর বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় বাকি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবাইদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ