বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আব্দুল বারীর ইন্তেকাল : দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ২৯-১০-২০২০ ইং
আব্দুল বারীর ইন্তেকাল : দাফন সম্পন্ন
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারী ইন্তেকাল করেছেন। ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের মৃত. উজির মন্ডলের ছেলে এবং চুয়াডাঙ্গা জেলা শহরের হকপাড়ার স্থায়ী বাসিন্দা। আব্দুল বারী চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞানের শিক্ষক ছিলেন। এরআগে তিনি চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চবিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। পরিবারের সদস্যরা জানান, আব্দুল বারী বুধবার সকাল ৬টার দিকে হঠাৎ অসুস্থ হলে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে ইন্তেকাল করেন তিনি। সকালে আব্দুল বারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে শেষবারের মতো দেখতে তার হকপাড়ার বাড়িতে ভিড় করেন সরকারি বালিকা ও ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আত্মীয়-স্বজন ও পরিচিতজনেরা। মৃত্যুকালে তিনি স্ত্রী রওশন আরা কেয়া ও দুই ছেলের মধ্যে বড় ছেলে সালমান শাহাদ তন্ময় এবং ছোট ছেলে সালহীন সিদ্দিক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, পাড়া-প্রতিবেশিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাযে জানাজা গতকাল বুধবার বাদ জোহর সদর উপজেলার হাতিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই আব্দুল বারীর দাফনকার্য সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ