বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাজী রেজাউল করীমের ইন্তেকাল : দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ২৯-১০-২০২০ ইং
হাজী রেজাউল করীমের ইন্তেকাল : দাফন সম্পন্ন
চুয়াডাঙ্গা নিউ মার্কেট মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের অতি পরিচিত খাবার হোটেল ভোজনবিলাসের সত্বাধিকারী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট জামে মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী রেজাউল করীম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাজী রেজাউল করীম, চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ আলিয়ারপুর গ্রামের মৃত হিমচাঁদ মন্ডলের ছেলে এবং বর্তমানে চুয়াডাঙ্গা জেলা শহরের পোস্ট অফিসপাড়ার স্থায়ী বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন হাজী রেজাউল করীম। এদিকে, হাজী রেজাউল করীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর বাড়িতে ছুটে যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ অনেকে। এসময় তিনি হাজী রেজাউল করীমের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। গতকাল বাদ মাগরিব বদরগঞ্জ জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং রাত সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে সেখানেই তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। তাঁরর্ জানাজার নামাজ ও দাফনকার্যে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ