বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীর জরিমানা

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২০ ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীর জরিমানা
দামুড়হুদা অফিস: দামুড়হুদার কার্পাডাঙ্গায় করাত-কল, হোটেল ও ফাস্টফুডের দোকানসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। আদালত সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারে করাত-কল, হোটেল ও ফাস্টফুডসহ মোট পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে বৈধ কাগজপত্র না থাকার অপরাধে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া করাত-কলের লাইসেন্স না থাকায় দুটি করাত-কলের মালিককে বিধিমালার ২০১২-এর ৬ ধারার ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়। এরমধ্যে আলতাব হোসেনকে এক হাজার টাকা ও হাসান আলিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দন্ডবিধি ১৮৬০ সালের ২৭৩ ধারায় দোষী সাবস্ত করে হোটেলের মালিক ওমিদুলকে পাঁচশত টাকা, অপর হোটেল মালিক শাহিনকে পাঁচশত টাকা ও ফাস্টফুড দোকানের মালিক লিটন হাসানকে পাঁচশত টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনার সহযোগিতায় ছিলেন উপজেলা সহকারী সার্টিফিকেট জিহন আলি ও কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের একটি চৌকশ দল।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ