মহেশপুরে র্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
২৭-১০-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
ঝিনাইদহ র্যাব-৬ এর মাদকবিরোধী অভিযানে ১৬০পিস ইয়াবাসহ মনির হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গত রোববার সন্ধ্যায় ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিনের নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সামবাজার মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৬০পিস ইয়াবাসহ তাঁকে আটক করে। আটক মনির হোসেন মহেশপুর থানার যুগরী পান্তাপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে। পরে উদ্ধারকৃত ইয়াবা ও আটক মনিরকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
উল্লেখ্য, মনির হোসেন দীর্ঘদিন যাবত ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার নামে বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলাসহ সর্বমোট ৯টি মামলা রয়েছে।
কমেন্ট বক্স