দামুড়হুদা ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে জরিমানা
- আপলোড তারিখঃ
২৬-১০-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট দিলারা রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদায় ৫জন মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স ও মাথায় হেলমেট না থাকার আপরাধে সড়ক পরিবহন আইনে ৯শ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন উপজেলা সহকারী সার্টিফিকেট জিহন আলি ও দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম।
কমেন্ট বক্স