বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা প্রশাসকের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০২০ ইং
মেহেরপুর জেলা প্রশাসকের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। গতকাল শনিবার রাতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েব বাড়ি মন্দির, শ্রী ম্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দির, হালদারপাড়া ও মালোপাড়া মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানকে স্বাগত জানান। এসময় মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম, প্রফেসর হাসানুজ্জামান মালেকসহ জেলা পূজা উদযাপন কমিটির অন্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ