বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২১-১০-২০২০ ইং
ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ যাত্রীবাহী বাসের ধাক্কায় করিম মোল্লা (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের পবহাটি কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত করিম মোল্লা সদর উপজেলার বেড়াদি গ্রামের মৃত ইয়ামিন মোল্লার ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বেড়াদি গ্রামের ভ্যানচালক করিম মোল্লা সকালে কলা নিয়ে বাইসাইকেলযোগে শহরের কলার বাজারে আসছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী রাসেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা করিম মোল্লাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে, চালক পলাতক রয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ