বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার দুর্লভপুরে বাল্যবিবাহ পণ্ড, কনের পিতাকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২০-১০-২০২০ ইং
আলমডাঙ্গার দুর্লভপুরে বাল্যবিবাহ পণ্ড, কনের পিতাকে জরিমানা
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার দুর্লভপুরে বাল্যবিবাহের অভিযোগে কনের পিতাকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাল্যবিবাহ হচ্ছে এমন খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির দুর্লভপুর গ্রামে অভিযান চালান। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে করেন পিতা আব্দুস সামাদকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮নং ধারায় ১০হাজার টাকা জরিমানা করেন। এসময় দুর্লভপুর পুলিশ ফাঁড়ির একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ