বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লাশ ফেরত পেতে পতাকা বৈঠক

  • আপলোড তারিখঃ ২০-১০-২০২০ ইং
লাশ ফেরত পেতে পতাকা বৈঠক
দামুড়হুদা সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনা : বিজিবি-বিএসএফের দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ওমেদুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক নিহততের ঘটনায় গতকাল সোমবার সকাল ১০টায় উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিজিবি জানায়। বৈঠকে ভারতীয় বিএসএফ আগামী দু-একদিনের মধ্যে লাশ ফেরত দিতে পারে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, গত রোববার ভোরে ঠাকুরপুর সীমান্তে ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে বিএসএফের গুলিতে নিহত হয়। এ ঘটনার বিজিবি কড়া প্রতিবাদ ও মরদেহ ফেরত চেয়ে পত্র প্রেরণ করে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ‘রোববার ভোরে ওমেদুলসহ ৪-৫ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারত সীমান্তে গরু আনতে যায়। ভোর ৪টার দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৮/৮৯ মেইন পিলারের নিকট জিরো পয়েন্টের কাছাকাছি গেলে ভারতীয় নদীয়া জেলার রাঙ্গিয়ারপোতা ক্যাম্পের সীমান্তরক্ষীদের টহল দলের চোখে পড়ে যায়। এসময় বিএসএফ তাদেরকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে ওমিদুল নামের এক ব্যক্তি গুলি বৃদ্ধ হয়ে মারা যান। এ সময় ওমিদুলের সাথে থাকা অন্য সহযোগিরা পালিয়ে আসে।’ চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ‘ওমিদুলের গুলি করে হত্যা ঘটনার কড়া প্রতিবাদ ও নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত চেয়ে বিএসএফকে পত্র প্রেরণ করা হয়ছে।’ এবিষয়ে বিজিবি পক্ষ থেকে লাশ ফেরত চেয়ে বারবার বিএসএফকে তাগিদ দেওয়া হচ্ছে। এ ঘটনায় গতকাল এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।’ বৈঠকে দু-এক দিনের মধ্যে ওমিদুলের লাশ ফেরত দিতে পারে বলেও জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ