বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ঋণ পরিশোধ নিয়ে সংঘর্ষ, নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২০ ইং
মহেশপুরে ঋণ পরিশোধ নিয়ে সংঘর্ষ, নারীর মৃত্যু
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কমলাপুর গ্রামে মৃত বড় ভাইয়ের ঋণ পরিশোধ করা নিয়ে পারিবারিক সংঘর্ষে নাছিমা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী কমলাপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। জানা গেছে, কমলাপুর গ্রামের মৃত রবিউল হোসেনের বড় ছেলে আজাদ অবিবাহিত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন আগে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে দায়-দেনায় জড়িয়ে হতাশায় ভুগছিলেন। আজাদ মারা গেলেও তার নামে প্রায় ৪২ লাখ টাকার সম্পদ রয়েছে। শুক্রবার রাতে মৃত ভাইয়ের দায়দেনা পরিশোধের জন্য পারিবারকিভাবে ৫ ভাই-বোন বাড়ির উঠানে বৈঠকে বসেন। এসময় এক ভাই সালিশ সভায় প্রস্তাব করেন তিনি মৃত ভাইয়ের সব দেনা পরিশোধ করে দিবেন, তবে সব সম্পদ তার নামে লিখে দিতে হবে। জাকারিয়া নামের ওই ভাইয়ের এই প্রস্তাবের অন্য ভাইয়েরা বিরোধিতা করেন। এনিয়ে বাড়ির মধ্যেই তর্কবিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে আব্দুল লতিফের স্ত্রী নাছিমা খাতুনকে ধাক্কা দেওয়া হরে দেয়ালের সঙ্গে তার মাথা লেগে তিনি আহত হন। এসময় মুমুর্ষ অবস্থায় তাকে যশোরের চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণে নাছিমা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দেবর জাকারিয়া হোসেনকে পুলিশ আটক করেছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ