বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেনসিডিল ও মুরগির ভ্যাকসিন উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২০ ইং
ফেনসিডিল ও মুরগির ভ্যাকসিন উদ্ধার
দর্শনায় বিভিন্ন স্থানে বিজিবির পৃথক পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদন: চুয়াডাঙ্গা ৬ বিজিবি দর্শনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলি ও ৬৮ বোতল মুরগির ভ্যাকসিন উদ্ধার করেছে। গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করে বিজিবির সদস্যরা। চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনার কামারপাড়া মাঠ থেকে ৪৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ১৭ হাজার ২শ টাকা। এদিকে, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনার কামারপাড়া আমবাগান থেকে ভারতীয় ৫৮ বোতল মুরগির ভ্যাকসিন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৭৪ হাজার টাকা। অপরদিকে, গতকাল বুধবার রাত সাড়ে ৪ টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনার বারাদী মাঠ থেকে ভারতীয় ১০ বোতল মুরগির ভ্যাকসিন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা। অন্যদিকে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দর্শনার বড়বলদিয়া পশ্চিমপাড়া মাঠ থেকে ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ১১ হাজার ৮শ টাকা।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল