বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মনের জগৎ বড় করতে বই পড়তে হবে

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২০ ইং
মনের জগৎ বড় করতে বই পড়তে হবে
চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ডিসি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল দশটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার তাঁর সম্মেলনকক্ষে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ হতে পেরেছি কিনা, সেটা হলো অনেক বড় বিষয়। ভালো মানুষ তখনই হওয়া যায়, যখন লেখাপড়ার পাশাপাশি মানবীয় গুণাবলি অর্জন করা যায়। নান্দনিকতায় বেড়ে উঠলে নিজে আলোকিত হওয়া যায়, চারপাশে আলো ছাড়ানোও যায়। নান্দনিকতায় বড় হতে হলে মনের জগৎটাকে অনেক বড় করতে হবে। মনের জগৎকে বড় করতে হলে বেশি বেশি বই পড়তে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি, জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-শিল্প সবকিছুই পড়তে হবে। সবকিছু পড়ে যখন তুমি বড় হবে, তখনি তুমি নান্দনিকতায় বিকশিত হবে। তখনি তুমি দেশ, জাতি তথা মানুষকে আলোকিত করতে পারবে।’ চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী জেলার চার উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল