ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান সার ব্যবসায়ীসহ দুই মাদকসেবীর কারাদণ্ড
- আপলোড তারিখঃ
১৫-১০-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনা ও আকন্দবাড়িয়ায় পৃথক দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালতে এক সার-কীটনাশক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড হল্টস্টেশন সড়কের সার, ডিজেল ও কীটনাশক ব্যবসায়ী নাসির ট্রেডার্সে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ ও প্রতিষ্ঠানের দ্রব্য মূল্য তালিকায় মালামালের মূল্যসহ বিভিন্ন ধরনের বীজ কোম্পানীর পণ্য বিক্রয়ের অনুমতি না থাকায় সার ব্যবস্থাপনা আইন-২০০৬ মোতাবেক ব্যবসায়ী নাসির উদ্দিন মল্লিক ওরফে দাউদকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্ত নাসির উদ্দিন মল্লিক দাউদ একই এলাকার কহেদ মল্লিকের ছেলে।
অপরদিকে, বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অপরাধে আকন্দবাড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে সোলাইমান (৪০) ও একই ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুল জলিলের ছেলে উজ্জলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রত্যেক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গতকালই কারাদণ্ড প্রদানকৃত অপরাধীদেরকে চুয়াডাঙ্গা জেলা করাগারে প্রেরণ করা হয়েছে। এ দুটি ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট দিলারা রহমান। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন দর্শনা থানা-পুলিশ।
কমেন্ট বক্স