বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ইজিবাইকসহ চোর পাকরাও

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২০ ইং
দর্শনায় ইজিবাইকসহ চোর পাকরাও
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে ইজিবাইক চুরি করে পালানোর সময় পটুয়াখালী জেলার ইমন নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে দর্শনার স্থানীয় লোকজন। পরে চুয়াডাঙ্গা থানা পুলিশের কাছে ওই চোরকে হস্তান্তর করে দর্শনা থানা-পুলিশ। গতকাল বুধবার দুপুরের দিকে কোর্ট মোড় থেকে ইজিবাইকটি চুরি করে পালানোর সময় দর্শনা থেকে তাকে আটক করে স্থানীয়রা। গ্রেপ্তারকৃত চোর ইমন হোসেন (২০), পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরহরিদেবপুর গ্রামের মেরাজ হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত মঙ্গল আলীর ছেলে ইজিবাইক চালক আনোয়ার হোসেন গতকাল দুপুরে ভাড়া নিয়ে কোর্টমোড়ে আসলে তার ইজিবাইকটি চুরি হয়ে যায়। এ সময় আনোয়ার হোসেন তার পরিচিত লোকজনদের ইজিবাইক চুরির ঘটনা জানানোসহ সদর থানা পুলিশকে বিষয়টি জানান। ইজিবাইক চুরির খবর শুনে সদর থানা পুলিশ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল টহল দলকে সতর্ক করে দেন। কিছু সময় পর খবর পাওয়া যায় দর্শনার লোকজন ওই ইজিবাইক চোরকে আটক করেছে। খবর পেয়ে দর্শনা থানার পুলিশ চোরসহ ইজিবাইকটি দর্শনা থানা হেফাজতে নেন। পরে সদর থানা পুলিশের কাছে এই চোরকে হস্তান্তর করেন। এবিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু জিহাদ খান ইজিবাইক চোর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইজিবাইক চুরির সংবাদ পেয়ে দ্রুত সকল টহল পার্টিকে অ্যালার্ট করা হয়। পরে দর্শনার স্থানীয় জনতার সহায়তায় দর্শনা থানার পুলিশ ইজিবাইকসহ চোরকে পাকরাও করে পুলিশকে সোর্পদ করে।’


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল