বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২০ ইং
সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে
আলমডাঙ্গায় তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির নেতা শরীফ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ। গতকাল বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে তিনি এই মতবিনিময় করেন। মতবিনিময়কালে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায় ও অনিয়ম রুখে দিতে হবে। এই অবৈধ সরকারের সকল সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় তারুণ্যের অহংকার আগামীর দেশনায়ক তারেক রহমানের আহ্বানে সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।’ সবার সঙ্গে মতবিনিময় শেষে বিএনপি নেতা শরীফ কুমারী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সুলতান মণ্ডলের বাড়িতে উপস্থিত হয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মহাসিন আলী মেম্বার, সিদ্দিক মাস্টার, মনসুর মেম্বার, আসাদুল মেম্বার, আবদুল রশীদ ডাক্তার, আবদুল খালেক, শান্তি, জাহাঙ্গীর। এছাড়াও বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফের সফরসঙ্গী ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ছাত্রদল নেতা এমএস মোস্তফা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের নেতা খাইরুল ইসলাম, মোখলেছুর রহমান মুকুল, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব কনক, হাবিবুর রহমান রাজিব, তুহিন ইসলাম, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, রকিবুল ইসলাম টগর, রাজু, রিংকু তন্ময়, হিমেল, সম্পদ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল