বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে ৫ রোহিঙ্গা আটক

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২০ ইং
মহেশপুর সীমান্তে ৫ রোহিঙ্গা আটক
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৫ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে উপজেলার যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল বুধবার দুপুরে খালিশপুর ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খাঁন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, কয়েকজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৫ নারী ও পুরুষকে আটক করা হয়। পরে তাদের পরিচয় যাচাই করে জানা যায়, কক্সবাজারের উখিয়া থানার মধুছড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প হতে ভারতে যাওয়ার উদ্দেশে পালিয়ে এসেছে। আটককৃতদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমন করার অপরাধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল