তিতুদহে ভ্রাম্যমাণ আদালতে দোকানীকে জরিমানা
- আপলোড তারিখঃ
১৪-১০-২০২০
ইং
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়ার-চকে এক দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা আকতার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ অভিযান চালিয়ে আড়িয়ার-চকের আশাদুল ট্রের্ডাসের আশাদুলকে বিনা অনুমতিতে পেট্রোল বিক্রির অপরাধে দুই হাজার টাকা জরিমানা করেন। এসময় এ্যসিল্যান্ড ইউনিয়নের গিরিশনগর, গোবরগাড়া ও সড়াবাড়ীয়াতে সাধারণ জনগণ ও সকল দোকানিদের সামনে নানা ধরণের সচেতনতামূলক বক্তব্য দেন।
কমেন্ট বক্স