বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দেশীয় অস্ত্রসহ জনি আটক

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০২০ ইং
জীবননগরে দেশীয় অস্ত্রসহ জনি আটক
জীবননগর অফিস: জীবননগরে দেশীয় তৈরী অস্ত্রসহ জনি নামের এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর পৌরসভার রাজনগরপাড়ার থেকে সে আটক হয়। আটক জনি জীবননগর পৌরসভার ৬নং ওয়ার্ডের জিয়ারুল ইসলামের ছেলে। জানা যায়, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে এসআই আমির, এএসআই হাবিব, এএসআই মল্লিক শরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনিকে অস্ত্রসহ আটক করে। এসময় রাজনগরপাড়ার মিলন মিয়ার পুকুরপাড়ের পাহারাদারদের বসার চৌকির নিচ থেকে একটি দেশীয় তৈরী শাটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ