বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল না পেয়ে যুবকের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২০ ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল না পেয়ে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় মোটরসাইকেলের জন্য বাধন হোসেন (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ ঘড়ের আড়ার সঙ্গে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা চেষ্টা করে। পরে দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত বাঁধন পৌর এলাকার ফার্মপাড়ার ইজিবাইক চালক মানিক হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাঁধন বেশ কয়েকদিন যাবত মা-বাবার কাছে একটি মোটরসাইকেলের জন্য আবদার করে আসছিলো। ইজিবাইক চালক পিতার পক্ষে তা কিনে দেয়া সম্ভব ছিলো না। এরই জের ধরে গতকাল বেলা সাড়ে ১২ টার দিকে পিতা-মাতার ওপর অভিমান করে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে বাঁধন। পরিবারের সদস্যরা দুপুর দেড়টার বাধনকে গোছল করার জন্য ডাকে। বাধনের কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন ঘরে গিয়ে দেখে সে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এসময় দ্রুত তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ পরীক্ষা নিরিক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে জানতে চাইলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, দুপুর দেড়টার পরে তাঁকে জরুরি বিভাগে নেয়। হাসপাতলে নেয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়। সঙ্গে আসা নিহতের পরিবারের সদস্যদের নিকট হতে গলাই ফাঁস দেওয়ার বিষয়ে জানতে পেরেছি। এ সময় লাশ হাসপাতালের মর্গে রেখে থানা পুলিশে খবর দেয়া হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ফার্মপাড়ায় বাঁধন নামের এক যুবকের আত্মহত্যার ঘটনার বিষয়ে জানতে পেরে আমরা ঘটনার তদন্ত করি। ছেলেটি তার বাবা-মায়ের কাছে মোটরসাইকেলের আবদার করে আসছিলো। কিন্তু গরিব পিতা মাতার পক্ষে সে আব্দার মেটানোর সম্ভব নয়। এরই জের ধরে দুপুরে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। বাধনের পরিবারে কারো কোনো অভিযোগ না থাকায় আইনি পক্রিয়া শেষে ময়না তদন্ত ছাড়ায় বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে, গতকাল রাত নয়টায় জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে নিহতের দাফন কার্য সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ