বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক অভিযান

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২০ ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক অভিযান
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারের দুটি হোটেল, একটি ওষুধের দোকানে এবং দুজন মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতটি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। গতকাল সোমবার দুপুর আড়াটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা কেয়ামত আলি মার্কেটের সামনে এই পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে থেকে জানা যায়, দর্শনা ধান সিঁড়ি হোটেল ও আল্লাহর দান হোটেল অস্বাস্থ্যকর পরিবেশে চালানোর অপরাধে দন্ডবিধি-১৮৬০ সালের ২৬৯ ধারায় ১ হাজার টাকা ৫শ টাকা জরিমানা আদায় করা জয়। এদিকে মোটরসাইকেলের কাগজপত্র সঠিক না থাকার অপরাধে সড়ক পরিবহন আইন-২০০৯ সালের ৫১ ধারায় পরান পুরের আহসানুলকে ৫শ টাকা ও আজমপুরের জাহঙ্গীরকে ২শত টাকা জরিমানা করা হয়। একই সময় দর্শনা পরাতন বাজারে জনতা ফার্মেসীর কাগজপত্র সঠিক না থাকার অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন-২০১৮ সালের ৬৬ ধারায় ফার্মেসীর মালিক মানিককে ৫ শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ