বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন তাঁর কন্যা

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২০ ইং
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন তাঁর কন্যা
আলমডাঙ্গায় কম্পিউটার ও প্লাস্টিকের বেঞ্চ বিতরণকালে ডিসি আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় কম্পিউটার ও প্লাস্টিকের বেঞ্চ বিতরণ করেছেন জেলা প্রশাসক। গতকাল সোমবার বিকেলের দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু বাংলা দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছে, আগামী ৪১ সালে আমরা বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করব। আমরা আলমডাঙ্গাকে মাদকমুক্ত, বাল্যবিয়ে বন্ধ এবং নিরক্ষরমুক্ত করতে চাই। আসেন সমাজ থেকে বাল্যবিয়ে বন্ধ করতে সকলে ঐক্যবদ্ধ হই এবং মাদককে চিরতরে না বলি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম নুরু, মোস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সম্পাদক হামিদুল ইসলাম, প্রধান শিক্ষক আবু তৈয়ব প্রমুখ। সভায় প্রধান অতিথি উপজেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ে ১শ ১০ জোড়া বেঞ্চ বিতরণ করেন এবং ৮ টি ইউনিয়ন পরিষদকে কম্পিটার, ৪০টি ল্যাপটব, ৪০টি কম্পিটার টেবিল, ৪০টি চেয়ার, ৮টি প্রিন্টার মেশিন, ৮টি প্রজেক্টর, ৮টি ইন্টারনেট মডেম, ৮টি প্রজেক্টর বিতরণ করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ