পৌরসভার কোনো কর্মচারীর বেতন বাকি নেই
- আপলোড তারিখঃ
১৩-১০-২০২০
ইং
চুয়াডাঙ্গার কেদারগঞ্জ ও মালোপাড়ায় নির্বাচনী আলোচনাসভায় পৌর মেয়র জিপু
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওর্য়াডের কেদারগঞ্জ ও মালোপাড়ায় এলাকাবাসীর আয়োজনে নির্বাচনী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় কেদারগঞ্জ বাজারের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আফসার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।
প্রধান অতিথি বলেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের দেওয়া সাহসেই গত নির্বাচন করেছিলাম। আপনারা আমার অনুপ্রেরণা। আপনারাই আমাকে শক্তি-সাহস যুগিয়েছেন। আমি মেয়র হওয়ার পর যতটা সম্ভব আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। এই এলাকার উন্নয়নে কাজ করেছি। এখন আবার নির্বাচনের সময় হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভার ইতিহাসে আমার পরিষদের মাধ্যমে যত টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে, আর কোনো পরিষদের মাধ্যমে এতো কাজ হয়নি।
এই উন্নয়নে বাঁধা দিয়েও কেউ কেউ ক্রান্ত হয়নি। উন্নয়নে ঈর্ষানিত হয়ে, তাঁরা গুজব ছড়াচ্ছেন, পৌরসভার নাকী বেতন বাকী। করোনার কারণে স্থবির হয়ে গেছিলো জনজীবন। কিন্তু পৌরসভার কোনো কর্মচারীর বেতন বাকী নেই। আমি যখন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলাম, তখন তাঁরা আমাকে হুমকি দিয়েছিলো। পৌরসভায় বসতে দেবেনা বলেছিলো। আমি আপনাদের সাহসে এখনো পৌরসভাবাসী। কেউ কিচ্ছু করতে পারিনি।
মেয়র জিপু চৌধুরী আরো বলেন, কেউ কেউ দেখছি পোস্টার ছাপিয়েছে। শ্রীমন্ত টাউন হলের স্থলে নয় তলা ভবন করবে। কি রকম মানুষ তাঁরা, আমি বুঝে উঠতে পারিনা। ঐ স্থানে নয় তলা বিল্ডিং তারা কি করবে? ওটার টেন্ডার তো ইতিমধ্যেই হয়ে গেছে। যেটি আমার পরিষদের মাধ্যমে হয়েছে। সে কাজ তো আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর হচ্ছে। আর কতটা মিথ্যার আশ্রয় নিবে তাঁরা। প্রিয় পৌরবাসী, আপনারা আগের কথা ভুলে যাবেননা। কিভাবে তারা স্বেচ্ছাচারীতা করেছেন। এখন নির্বাচন বলে, রূপ বদলে ভালো ব্যবহার করছে। তবে তাঁদের খারাপ ব্যবহারের কথা, ঘাড়ে ধাক্কা দেওয়ার কথা ভুলে যাবেন না। আবার আগের রুপে ফিরে আসতে সময় লাগবে না। তাঁদের ছাপানো ঐ পোস্টারে তাঁদের বাড়ী দুটির ছবি দিলে হয়ত সত্য চিত্রটা উঠে আসতো। করার মধ্যে তো ওটায় করেছে।
এ সময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু তাঁর পাশে থাকার আহ্বান জানালে উপস্থিত নেতাকর্মীরা একবাক্যে সমর্থন প্রদান করেন। নেতাকর্মীদের সমর্থনের সূত্র ধরে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের ন্যায় চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমি আপনাদের সহযোগীতা চাই। আপনারা পাশে থাকলে আমি সাহস পাবো।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি, সিদ্দিক মাস্টার, কেদারগঞ্জ জামে মসজিদের ইমাম মাও. রুহুল আমিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ওমর ম-ল, নূর ইসলঅম ম-ল, মালেক মাস্টার, নূর আব্বাস, ডা. নজরুল ইসলাম, শুকুর আলী, আপিল উদ্দীন, গণি, পৌর কাউন্সিলর শাহিনা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রাজ্জাক, আবুল হোসেন মিলন, ইমরান আহমেদ বিপ্লব, আব্দুল হালিম ভুলন, ওয়াশীম, মাসুম, আছের, ইমরান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গির হোসেনসহ আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স