বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুটি থানায় পিকআপ দিলেন এসপি জাহিদ

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২০ ইং
দুটি থানায় পিকআপ দিলেন এসপি জাহিদ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনের ড্রিলসেডে অক্টোবর মাসের মাসিক কল্যাণ সভা ও পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সকাল সাড়ে দশটায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেলহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সকল পর্যায়ের অফিসার ফোর্সদের সুবিধা-অসুবিধা নিয়ে বিষধভাবে আলোচনাসহ গত মাসের কল্যাণ সভায় উপস্থাপিত সকল সমস্যা সমাধান ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় তিনি বিশ্বব্যাপী মহামারী নোভেল 'করোনা ভাইরাস' প্রতিরোধ ও সচেতন হওয়ার জন্য উপস্থিত অফিসার ফোর্সদের দিকনির্দেশনা প্রদান করেন একই সাথে জেলার শ্রেষ্ঠ পারফরমেন্স কারীদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন পর্যায়ের সকল অফিসারদের দৈনন্দিন কাজের নোট রাখার জন্য দৃষ্টিনন্দন ডায়েরি উপহার প্রদান করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। পরে, অবসর গ্রহণকারী দুই পুলিশ সদস্যের হাতে উপহার সামগ্রীও তুলে দেন তিনি।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ