বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১২-১০-২০২০ ইং
গাংনীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
আমঝুপি, প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার বিকেল ৫টায় পৌর শহরের বাঁশবাড়িয়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১২ এর সদস্যরা। র‌্যাব জানায়, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের মজিরুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৩৪) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে পাপন মোল্লা (২৭) গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম (পিএসসি) এবং সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৩টি উগ্রবাদী জিহাদী বই, ১১টি জিহাদী লিফলেট উদ্ধার করা হয়। ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত মেহেরপুর জেলায় সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর কাজের সাথে লিপ্ত আছে। তারা নতুন সদস্য সংগ্রহ, তাদের মাঝে লিফলেট বিতরণ ও নিয়মিত চাদাঁ প্রদান করে থাকে। তাদের বিরুদ্ধে মেহেরপুর জেলার গাংনী থানায় সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২) এর (ই),(ঈ) /১০/১২/১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ