বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ট্রেনে কাটা পড়া সম্রাটের দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ১২-১০-২০২০ ইং
ট্রেনে কাটা পড়া সম্রাটের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে মারা যাওয়া সম্রাট (১৮)-এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা করবস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। গতকালই আইনি-প্রক্রিয়া সম্পন্ন করে লাশের ময়নাতদন্ত ছাড়ায় সম্রাটের দিখণ্ডিত মরদেহ মর্গ থেকে বের করে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। এ সময় মর্গের সমনে সম্রাটের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেকে তাঁকে শেষবার দেখার জন্য মর্গের সামনে ভিড় জমায়। দুপুর দেড়টার দিকে মর্গ থেকে মরদেহ চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা মসজিদের সামনে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে নিহত সম্রাটের দাফনকার্য সম্পন্ন করা হয়। তাঁর স্বজন, পরিচিত-অপরিচিত ব্যক্তি, বন্ধুসহ অনেকে জানাজার নামাজে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সমবায় নিউমার্কেটের একটি দোকানে কাজ করত সম্রাট। গত শনিবার রাত ১১টার পরে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ফার্মপাড়া রেলগেটে এসে দেখে একটি মালবাহী ট্রেন চুয়াডাঙ্গা থেকে দর্শনা অভিমুখে অতিক্রম করছে। সম্রাট অপর লাইনের ওপর দাঁড়িয়ে ট্রেনটির রেলগেট পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশনের প্লাটর্ফমের দিকে আসছিল। মালবাহী ট্রেনের শব্দে ওই ট্রেনের শব্দ বুঝতে না পারায় লাইনের উপরই দাঁড়িয়ে ছিল সম্রাট। তখনি সীমান্ত আন্তঃনগর ট্রেনটি সম্রাটকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় কয়েক মিটার সামনে ছিটকে যেয়ে লাইনের ওপর আড়া-আড়ি হয়ে পড়ে সে। আন্তঃনগর সিমান্ত এক্সপ্রেস ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলে কোমড় থেকে সম্রাটের দেহ দিখণ্ডিত হয়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত সম্রাট চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সে তার মায়ের সঙ্গে জেলা শহরের ফার্মপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করত।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ