বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের শৈলকুপায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২০ ইং
ঝিনাইদহের শৈলকুপায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা থেকে কাসেম বিশ্বাস নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ছোট মৌকুড়ী গ্রামের মেহগণি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি মৌকুড়ী গ্রামের মৃত মনসুর বিশ্বাসের ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রী ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, উপজেলার ছোট মৌকুড়ী গ্রামে সকাল ১১টার দিকে একটি মেহগনি বাগানের মধ্যে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় এলাকাবাসী। পরে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিকজ কারণ নির্ণয়ে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে এ ঘটনার বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত বিশেষ কিছু জানাতে পারেনি।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ