বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছিলেন

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২০ ইং
ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছিলেন
চুয়াডাঙ্গায় ইমামদের রিফ্রেসার্স প্রশিক্ষণে ইফার মহাপরিচালক আনিস মাহমুদ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ৫দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলামের প্রচার ও প্রসারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল ইমাম সাহেবরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাবেন। সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ ইসলামে কোনো স্থান নেই। ইমাম-উলামাদের এ ব্যাপারে সাধারণ মানুষকে বোঝাতে হবে।’ প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে মানুষের কল্যাণে কাজ করবেন।’ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। ইসলামিক ফাউন্ডেশন, চুয়াডাঙ্গার উপপরিচালক এবিএম রবিউল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ