চুয়াডাঙ্গায় সাপের দংশনে যুবকের মৃত্যু
- আপলোড তারিখঃ
১১-১০-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সাপের দংশনে আব্দুর রহমান (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া কলোনিপাড়ার বাবু মিয়ার ছেলে।
জানা যায়, গত শুক্রবার রাত ২টার দিকে নিজ কর্মস্থল সরোগঞ্জের ৫ মাইল অবস্থিত জেটিআই ফ্যাক্টরিতে রাত্রীকালিন ডিউটি করাকালীন তাকে সাপে দংশন করে। পরে তাঁকে তাঁর পরিবারের সদস্যরা কবিরাজের কাছে নিয়ে যায়। এসময় কবিরাজের ঝাড়ফুঁকে কোনো উন্নতি না হওয়ায় তাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে এন্টিভেনম স্নেক পুশ করা হয়।
এবিষয়ে ডা. সাজিদ হাসান বলেন, ‘মধ্যরাতের দিকে তাকে জরুরি বিভাগে নিয়ে আসে। রোগীর স্বজনদের নিকট থেকে জানতে পারি প্রথমে রোগীকে ওঝাঁর নিকট নিয়ে গেছিল। তাকে তাৎক্ষণিক হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রাখা হয়। রোগীর শরীরে বিষধর সাপে কামড়ের পরের উপসর্গ দেখা দেওয়ায় সাপের বিষের প্রতিষেধক ইনজেকশন লিখে দিই। সেবীকারা তাঁর শরীরে এন্টিভেনম ইনজেকশন পুশও করেন।’
কর্তব্যরত চিকিৎসক ও আবসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির বলেন, ‘গুরুত্বর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে জরুনি বিভাগে নিয়ে আসে। তাকে দ্রুত যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। সাপের বিষের প্রতিষেধক এন্টিভেনম ইনজেকশন তার শরীরে দেওয়া হয়। কিন্তু সাপে কামড়ের পর হাসপাতালের নেওয়ার মধ্যে প্রায় অনেক সময়ের ব্যবধান ছিল। এতটা সময় বিলম্ব না করে প্রথম পর্যায়ে তাকে হাসপাতালে নিলে হয়ত বাঁচানো সম্ভব হতো।’
কমেন্ট বক্স