পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগান
- আপলোড তারিখঃ
১১-১০-২০২০
ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের সামনে একটি আমগাছের চারা রোপণ করে এ বৃক্ষরোপণ কর্মসূচির শুরু করা হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম কবিরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, শিশুবিশেষজ্ঞ ডা. মিলনুর রহমান মিলন, ডা. আসাদুর রহমান মালিক খোকন, নার্সিং সুপারভাইজার খালেদা আক্তার, সিনিয়র স্টাফ নার্স রেবেকা সুলতানা, হাসপাতালের হেল্থ এডুকেটর দেলোয়ার হোসেন প্রমুখ।
ডা. শামীম কবির জানান, ‘গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য ভূমিকা রাখে। হাসপাতাল বাউন্ডারির মধ্যে ইতিপূর্বে বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারা রোপন করা হয়েছে। এবার আমার নিজ অর্থায়নে হাসপাতালের মধ্যে ফলজ বৃক্ষের চারা রোপনের জন্য আম, জলপাই, চালতা, মালটা, লেবু, আমড়া, জামরুলসহ বিভিন্ন প্রজাতির ২৪টি ফলজ বৃক্ষের চারা লাগানো হবে।’
কমেন্ট বক্স