বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ী আটক, হেরোইন উদ্ধার

  • আপলোড তারিখঃ ১০-১০-২০২০ ইং
মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ী আটক, হেরোইন উদ্ধার
মেহেরপুর অফিস: মাদকবিরোধী অভিযানে মেহেরপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ ১২ গ্রাম হেরোইনসহ মাসুদ পারভেজ (৪০) ও সেলিম রেজা নান্টু (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শুক্রবার সকালে মেহেরপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই অজয় কুমার কুণ্ডুর নেতৃত্বে এএসআই মাহাতাব উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে দুজনকে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ১২ গ্রাম হেরোইন, একটি লোহার পাইপের হাতলযুক্ত দা, দুটি বাটন মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত মাসুদ পারভেজ মেহেরপুর শহরের মুখার্জিপাড়ার নুরুল ইসলামের ছেলে ও সেলিম রেজা নান্টু মেহেরপুর হালদার পাড়ার আরশেদ আলী কবিরের ছেলে। মেহেরপুর গোয়েন্দা পুলিশের সূত্রে জানা গেছে, মাসুদ পারভেজের নামে ৪টি ও সেলিম রেজার নান্টুর নামে দুটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আসামীদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ