বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২০ ইং
চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে ইমরান হোসেন (২৪) নামের এক যুবককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডঙ্গায় সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত ইমরান হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হাজী জহুরুল ইসলামের ছেলে। জানা যায়, দীর্ঘদিন যাবত ইমরান হোসেনের পরিবারের সঙ্গে প্রতিবেশী মৃত জামাত আলীর ছেলে হাফিজুর রহমানের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল দুই পরিবরের মধ্যে বাকবিতণ্ডার বাঁধে। একপর্যায়ে হাফিজুর রহমান একটি বাঁশ দিয়ে ইমরানকে পিটিয়ে জখম করে। পরে রক্তাক্ত জখম অবস্থায় পরিবারের তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি রাখেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ