বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী থেকে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২০ ইং
গাংনী থেকে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এসআই অজয় কুমার কুণ্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে গত বুধবার দিবাগত রাতে গাংনী উপজেলার কাজিপুর মুন্সিপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লাউবাড়িয়া সাহেবপুর গ্রামের ফইমদ্দীন মোল্লার ছেলে আব্দুল গনি (৪৫), একই গ্রামের মৃত কাবরান আলীর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (৩০), মৃত আজিমুল্লাহর ছেলে আব্দুল হামিদ (৫৩)। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। কাজিপুর সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় অবৈধ ফেনসিডিল বহন করছিল তারা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা করা হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ