মুজিবনগর থেকে সিগারেটের প্রচার সামগ্রী জব্দ
- আপলোড তারিখঃ
০৭-১০-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে অভিযান চালিয়ে সিগারেটের বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী জব্দ করে সেগুলো বিনষ্ট করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আকছেদ আলীর ছেলে খোকন আলীর চায়ের দোকানে পরিদর্শন করে জাপান টোব্যাকো কোম্পানির মোর সিগারেটের বিজ্ঞাপন ও প্রচারপত্র জব্দ করা হয়। পরে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ওই সব নিষিদ্ধ সিগারেটের বিজ্ঞাপন ও প্রচার সামগ্রৗ জব্দ করে ধ্বংস করা হয়
কমেন্ট বক্স