বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২০ ইং
মেহেরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। গত সোমবার দিবাগত রাতে এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের থানা মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মেহেরপুর শহরের ৯ নং ওয়ার্ডের অশোক সাহার ছেলে অপু সাহা (২৭) ও সদর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত জালাল শেখের ছেলে বাবুল শেখ (৪০)। পরে তল্লাশি করে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ