বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৪৩

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২০ ইং
মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৪৩
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৫ ভারতীয় নাগরিকসহ ৪৩ জনকে আটক করেছে বিজিবি। গত সোমবার রাতে উপজেলার বাঘাডাঙ্গা, মাটিলা, লড়াইঘাট ও শ্যামকুড় সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিজিবি-৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল কামরুল আহসান জানান, অনুপ্রবেশের সংবাদে রাতে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। এসময় বাঘাডাঙ্গা বিওপি’র এলাকাধিন কাঞ্চনপুর হতে নারী ও শিশুসহ ১৬ জন, মাটিলা এলাকা থেকে ৩ নারী ও শ্যামকুড় এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৫ ভারতীয় নাগরিকসহ ১৫ জন, মাটিলা এলাকা থেকে ৩ জন ও লড়াইঘাট এলাকা থেকে ১ জনকে আটক করা হয়। আটককৃত বাংলাদেশিদের বাড়ী ঝিনাইদহ, খুলনা, মাগুরা, বাগেরহাট, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে। আর ভারতীয় ৫ নাগরিকের বাড়ি ভারতের বেঙ্গালুর ও নিগড়ী জেলায়। গতকাল মঙ্গলবার বিকেলে আটককৃতদেরকে মহেশপুর থানার মাধ্যমে তাদেরকে আদালতে পাঠানো হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ