মেহেরপুরের এক ব্যবসায়ী গুরুতর জখম!
- আপলোড তারিখঃ
০৭-১০-২০২০
ইং
চুয়াডাঙ্গার হাতিকাটা মোড়ে মোটরসাইকেল-জীপের মুখোমুখি সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার শহরের অদূরে হাতিকাটা মোড় নামক স্থানে মোটরসাইকেল ও জীপের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (৩৩) নামের এক ব্যক্তি গুরুত্বর জখম হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিটাকা মোড়ের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়র সার্ভিসের একটি টিম রক্তাক্ত জখম অবস্থায় ফারুক হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত ফারুক হোসেন মেহেরপুর সদর উপজেলার ট্যাংরামারি গ্রামের আবু বক্করের ছেলে।
জানা যায়, মেহেরপুর থেকে ব্যবসায়ীক কাজে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আসছিলেন ফারুক হোসেন। পথিমধ্যে তিনি চুয়াডাঙ্গার হাতিকাটা মোড়ে পৌঁছালে সামনে থেকে আসা একটি জীপগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফারুক হোসেন রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর জখম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় ফারুক হোসেনের একটি হাত ও পায়ের জখম গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালের অপারেশন থিয়েটারে পাঠান। পরে অস্ত্রপচার সম্পন্ন হলে ফারুক হোসেকে চিকিৎসা প্রদান করে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রাখা হয়। তবে আরও উন্নত চিকিৎসার জন্য ফারুক হোসেনকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানা গেছে।
অপারেশন থিয়েটারের কর্তব্যরত চিকিৎসক অর্থপেডিক কনসালটেন্ট ডা. আব্দুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেনের একটি পায়ের হাড় মারাক্তকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া তাঁর একটি হাতের আঙ্গুল ও কব্জি জখম হয়েছে। আমরা তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়েছি। তবে তাঁর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছি।’
কমেন্ট বক্স