বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০২০ ইং
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মানিকনগর পাঁচলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ভুলু (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার মানিকনগর পাঁচলিয়া গ্রামের মৃত আব্দুলের ছেলে ভুলু মাঠ থেকে ঘাস কেটে দুপুরের দিকে বাড়ি ফিরছিলেন। ঘাসের বোঝা মাথায় নিয়ে বাড়ির গেটে পৌঁছালে পাশ দিয়ে টানা বিদ্যুতের তারে ঘাসের বোঝা বেধে যায়। এ সময় ভুলুর হাতে থাকা কাচি দিয়ে তার সরাতে গেলে কাচিতে লেগে তার কেটে যায়। যার ফলে বিদ্যুত স্পৃষ্টে ভুলু মারাক্তক আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ