চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ২
- আপলোড তারিখঃ
০৬-১০-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজা, চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণসহ দুজনকে আটক করেছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার কালা দক্ষিণপাড়ার মৃত হযরত আলীর ছেলে হামিদুল মন্ডল (৪৫) ও একই উপজেলার সুবলপুর পশ্চিমপাড়ার রবি মন্ডলের ছেলে মধু মন্ডল (৪২)। আটককৃতদের মধ্যে হামিদুল মন্ডলকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড প্রদান করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল সকাল ৭টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগরের কালা গ্রামের হামিদুল মন্ডলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয়। আটককৃত হামিদুল মন্ডলের স্বীকারোক্তিতে তার ঘর থেকে ১ কেজি ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের ম্যাধমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হামিদুল মন্ডলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে একই অভিযানিক দল জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের মধু মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে ১শ লিটার চোলাই মদসহ তাকে আটকসহ জব্দ করা হয় চোলাই মদ তৈরির উপকরণ ওয়াস (যাওয়া)। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান আসামী মধুর বিরুদ্ধে নিয়মিত মামলাসহ তাকে জীবননগর থানায় সোপর্দ করেন।
কমেন্ট বক্স