আগামীতে তোমাদেরই যুবলীগের হাল ধরতে হবে
- আপলোড তারিখঃ
০৬-১০-২০২০
ইং
আলমডাঙ্গা উপজেলা যুবলীগের ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে নঈম জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারকে আলমডাঙ্গা উপজেলা যুবলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে এক উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে আলমডাঙ্গা উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা নঈম হাসান জোয়ার্দ্দারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় নঈম হাসান জোয়ার্দ্দার নেতা-কর্মীদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আগামীতে তোমাদেরই জেলা যুবলীগের হাল ধরতে হবে। তোমরা একে-অপরের সাথে মিলেমিশে কাজ করবে। তোমাদের মধ্যে কোনো মনোমালিন্য যেন না থাকে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য আজাদ আলী, শরীফ হোসেন দুদু, আবু বক্কর সিদ্দিক আরিফ, কৃষকলীগের মহসিন রেজা। অনুষ্ঠানের শুরুতেই আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মন্ডলের নেতৃত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাফসির আহাম্মেদ লাল, যুবলীগের প্রিন্স, মাহাবুব, সাব্বিরসহ যুবলীগের নেতা-কর্মীরা। এর পর একে একে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আলমডাঙ্গা পৌর যুবলীগের ভিটু, হাসান মেম্বার, জাহিদুল মেম্বার, চিৎলা ইউনিয়ন যুবলীগের যুবলীগের সভাপতি ইনতাদুল হক, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আনারুল মেম্বার ও কবির হোসেন, গাংনী ইউনিয়ন যুবলীগের বজলুর রহমান, ইয়ামিন হোসেন, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের মামুনুর রশীদ ও জাফর আলী, বাড়াদী ইউনিয়ন যুবলীগের শরীফ হোসেন, হুমায়ুন ও সেতু, হারদী ইউনিয়ন যুবলীগের হারুন, শাকিল, রাজা ও রাসেল, কুমারী ইউনিয়ন যুবলীগের মোজাম্মেল হক, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের মনি, ডাউকি ইউনিয়ন যুবলীগের রকি হোসেন, জামজামি ইউনিয়ন যুবলীগের লাভলু চৌধুরী ও কামাল হোসেন, খাসকররা ইউনিয়ন যুবলীগের জিয়া ও নুর মোহাম্মদ, নাগদহ ইউনিয়ন যুবলীগের আবুল হাসনাত, আইলহাঁস ইউনিয়ন যুবলীগের রাসেল, জেহালা ইউনিয়ন যুবলীগের শিলন প্রমুখ।
কমেন্ট বক্স