বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ফেনসিডিলসহ মুন্সিপুরের সুন্দর আলী

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২০ ইং
কার্পাসডাঙ্গায় ফেনসিডিলসহ মুন্সিপুরের সুন্দর আলী
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে মুন্সিপুর গ্রামের মৃত রহমতুল্লাহ ওরফে খোকা ফটিকের ছেলে সুন্দরকে (২৮) ফেনসিডিলসহ আটক হয়েছে। জানা গেছে, গতকাল রোববার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েল ও মোহাম্মদ হুমায়নের নেতৃত্বে পুলিশের একটি টিম পীরপুরকুল্লা তালসারিতে অভিযান চালিয়ে সুন্দরকে আটক করলেও মুন্সিপুর গ্রামের কালুর ছেলে মাহবুর (২৭) ৩ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এসময় সুন্দরের দেহ তল্লাশি করে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা মাদক মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ