বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ৩

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২০ ইং
সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ৩
জীবননগর অফিস: জীবননগরে মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় সাংবাদিক শফিউল আলম মাসুমকে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক শফিউল আলম মাসুমের বাবা মজনুর রহমান ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওর্য়াড মেম্বার রিপন হোসেনকে পিটিয়ে জখম করারও অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা বাসস্ট্যান্ডে প্রকাশ্যে সাংবাদিককে পিটিয়ে জখম করার রেশ না কাটতেই গতকাল রোববার সকাল সাড়ে ৯টার সময় আবারও দুই পরিবারে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক মাসুমের বাবা মজনুর রহমান, ছাত্রলীগ নেতা শামীমের বাবা সেলিম হোসেন ও ৩নং ওর্য়াড মেম্বার রিপন হোসেন। এ সময় স্থানীয় জনগণ আহত অবস্থায় তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । মনোহরপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওর্য়াড মেম্বার রিপন হোসেন অভিযোগ করে বলেন, ‘গত শুক্রবার রাতে ছাত্রলীগ নেতা শামীম সাংবাদিক মাসুমকে কুপিয়ে জখম করে। আমি বিষয়টি মিমাংসা করার জন্য দুইপক্ষকেই বলি। গতকাল সকাল সাড়ে ৯টার সময় আমি পেয়ারাতলা বাজারে আসছিলাম এমন সময় জিয়া, জুয়েল, মসলেম, পিয়াসসহ বেশ কিছু ব্যক্তি আমাকে মারধর করে। এমন সময় মাসুমের বাবা আমাকে ঠেকাতে আসলে তাকেও মারধর করা হয়।’ মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন বলেন, ‘ইউপি সদস্য রিপনকে মারধর করেছেন এমন সংবাদের ভিত্তিতে আমি ঘটনাস্থলে যায় এবং দুইপক্ষকে শান্ত করি। বিষয়টি দ্রুত মিমাংসা করা হবে।’ জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সাংবাদিক শফিউল আলম মাসুমের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গতকাল আবার একটি ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ