বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২০ ইং
মুজিবনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর অফিস: মুজিবনগরে গাঁজাসহ নাজিম (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে গত শুক্রবার দিবাগত রাতে রামনগর থেকে ২ শ ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক নাজিম উদ্দীন মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের মৃত ছুরমান মন্ডলের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামী নাজিম উদ্দীনের বিরুদ্ধে মুজিবনগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আরও দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ