বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পৌর মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারকে সমর্থন

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২০ ইং
পৌর মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারকে সমর্থন
চুয়াডাঙ্গা ভিজে উচ্চবিদ্যালয়ের এসএসসি-১৯৭৮ ব্যাচের মতবিনিময় সভা সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি-১৯৭৮ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বড়বাজার সমবায় নিউমার্কেট সমিতির কার্যালয়ে এই মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সমর্থনে ও নির্বাচনে বিজয়ের লক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার করা হয়। চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি-১৯৭৮ ব্যাচের শিক্ষার্থীদের আহবায়ক আলহাজ্ব মো. আলাউদ্দিন হেলার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও দোয়ার অনুষ্ঠানে মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, আলহাজ্ব সৈয়দ মো. আসাদুজ্জামান, শহিদুল ইসলাম শাহান, হাবিবুর রহমান লাভলু, হাবিবুর রহমান হবি, জাহিদ হাসান জোয়ার্দ্দার, ইকবাল আকতার রাজু, শহিদুল ইসলাম, ফরহাদ হোসেন জোয়ার্দ্দার লিডার, আবু তালেব টিুটু, ফজলুল হক মালিক লোটন, ললিত কুমার, তোসাদ্দেক হোসেন চপল, অ্যাড. মোর্তজা মো. মিল্টন, কাজী শামসুল হক জুয়েল, সাইফুল আরিফ বিশ্বাস লিটু এবং মাহবুব আলম টুটু উপস্থিত ছিলেন। সভায় বন্ধুদের উদ্দেশ্যে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, শহিদুল ইসলাম শাহান ও হাবিবুর রহমান লাভলু বক্তব্য দেন। মতবিনিময় সভায় দোয়া পরিচালনা করেন জামান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দ মো. আসাদুজ্জামান। এসময় প্রয়াত বন্ধু, পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষভাবে দোয়া করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ