বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বিজিবির হাতে চাঁদাবাজ আটক

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২০ ইং
মহেশপুরে বিজিবির হাতে চাঁদাবাজ আটক
প্রতিবেদক, মহেশপুর: মহেশপুরে ৫৮ বিজিবির হাতে সাদ্দাম নামের একজন চাঁদাবাজ আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকলে চাঁদাবাজির তাকে আটক করা হয়। বিজিবি জানায়, ৫৮ বিজিবির অধিনস্ত শ্যামকুড় বিওপির টহল দল শ্যামকুড় বাজারে রহিমা সেবালয়ে চাঁদাবাজিকালে শ্যামকুড় গ্রামের মৃত হায়দার আলীর ছেলে সাদ্দাম হোসেনকে (৩০) চাঁদাবাজির ৮ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে। এলাকাবাসী জানায়, চাঁদাবাজ সাদ্দাম হোসেন বিজিবির সোর্স হিসেবে কাজ করতো। এ ব্যাপারে মহেশপুর থানায় চাঁদাবাজির মামলা করে আসামীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ